চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার করবে না বিএনপি: তারেক রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে কার্যকর বিরোধী দল থাকবে না।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। একই সঙ্গে আসন্ন নির্বাচনে বিএনপির এককভাবে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি? তাহলে বিরোধী দল কে হবে?’ তিনি আরও বলেন, ‘তারা যদি বিরোধী দলে থাকে, তাহলে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে।’

প্রায় দুই দশক লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে দলটি রাজনৈতিকভাবে সক্রিয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল।

সম্প্রতি জামায়াত ঐক্য সরকার গঠনের আগ্রহ দেখালেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। দলটির নেতারা জানিয়েছেন, বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেতে আশাবাদী। এবারের নির্বাচনে দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে।

Reneta

আসনসংখ্যা সম্পর্কে নির্দিষ্ট কিছু না জানালেও তারেক রহমান বলেন, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পাবে।

জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। তবে জামায়াত নেতৃত্বাধীন জোট ও এনসিপির কারণে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্রনীতি নিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক যেকোনো দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখা হবে। কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানো হবে অগ্রাধিকার।

শেখ হাসিনার পরিবারের রাজনীতিতে ফেরার বিষয়ে তারেক রহমান বলেন, জনগণ গ্রহণ করলে যে কেউ রাজনীতি করতে পারে।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না।

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্য সরকারজাতীয় নির্বাচনজামায়াতে ইসলামীতারেক রহমাননির্বাচন ২০২৬বাংলাদেশ রাজনীতিবিএনপিবিরোধী দলরাজনীতিসংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার করবে না বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT