চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেছেন। সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকেই নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। দীর্ঘ ১৫ বছর পর বিজয়ী বেশে সংসদ ভবনে প্রবেশ করায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আবেগের প্রকাশ দেখা যায়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ উপলক্ষে ভবনের প্রবেশপথগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এমপিদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে ড্রোন উড্ডয়নও নিষিদ্ধ রাখা হয়।

শপথ গ্রহণের পর দুপুরে সংসদীয় দলের বৈঠক এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ এম এম নাসির উদ্দিনএমপি শপথজাতীয় সংসদজাতীয় সংসদ ভবনতারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননতুন সংসদপ্রধান নির্বাচন কমিশনারপ্রধানমন্ত্রীবাংলাদেশবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপিমন্ত্রিসভারাজনীতিশপথ অনুষ্ঠানসংসদ সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT