গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই পদ-পদবী নিয়ে ভুল বোঝাবুঝিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে তারা মনে করেন, তরুণ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন দলকে বৈষম্য দূর করার লক্ষ্যে সৃষ্টিশীল কর্মসূচি দিতে হবে। আর বিশ্লেষকরা বলছেন, দ্বিধাবিভক্তি থাকলে নতুন রাজনৈতিক দল পরিচালনা করা চ্যালেঞ্জিং হবে।







