বাংলাদেশ

নাশকতাকারীর তথ্য দিলে ‌লাখ টাকা পুরস্কার

Police Headquarters building in Bangladesh with sign in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

The image shows the entrance of Police Headquarters in Bangladesh with a sign in Bengali and English, and a few people nearby. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, আইজিপি আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঘোষণা দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

তবে পুলিশের কাছে যে তথ্য দেবেন তার পরিচয় গোপন রাখা হবে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননাশকতাকারীপুরস্কারপুলিশ সদর দপ্তর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…