অপরাধ

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

পুলিশের গাড়িতে আগুন লেগে ধ্বংস, রমনা থানার সামনে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। রাস্তার উপরে থাকা গাড়ির মেরামত কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায় বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড দুর্বৃত্তরা ঘটিয়েছে বলে গুজব উঠলে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, ‘এটি একটি দুর্ঘটনা মাত্র।’

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই।

গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রমনা থানার ওসি।

বিষয়:আগুন পুলিশের গাড়ি রমনা থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…