চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপদেষ্টাকে বহনকারী চালকসহ কারো ছিল না হেলমেট, আইনি ব্যবস্থার পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ন ০৯, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
উপদেষ্টাকে বহনকারী চালকের হেলমেট নেই আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে পরামর্শ

উপদেষ্টাকে বহনকারী চালকের হেলমেট নেই আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে পরামর্শ

আশুগঞ্জে ট্রেন স্টেশন পরিদর্শন শেষে সরাইলের পথে রওনা হয়ে হেলমেট বিপাকে পড়লেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান। সরাইলের পথে রওনা হতে গিয়ে দেখা যায়, আশপাশে থাকা আট-দশটি মোটরসাইকেলের চালক বা যাত্রীর কারও মাথায় হেলমেট নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একটি মাত্র হেলমেট পাওয়া যায়। শেষ পর্যন্ত সবার পরামর্শে সেটি নিজে পরে মোটরসাইকেলে চড়ে গন্তব্যের পথে রওনা দেন তিনি।

হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে পরামর্শ ও বিআরটিএ, জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

গতকাল বুধবার সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান ট্রেনযোগে ঢাকা থেকে ভৈরব পৌঁছান। সেখান থেকে গাড়িতে যেয়ে আশুগঞ্জ ট্রেন স্টেশন পরিদর্শন করে সরাইলে যাওয়ার পথে যানজটে পড়েন, যা দেশজুড়ে আলোচনার বিষয়বস্তু হয়েছে।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন যাতায়াত বিশেষজ্ঞ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মইনুদ্দিন, রেল ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী, জেলা ও উপজেলা পরিষদ ও পুলিশের কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খানের নিজস্ব ফেসবুক পেজে তার লিখা এক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খানের নিজস্ব ফেসবুক পেজে তার লিখা এক পোস্ট থেকে এ তথ্যটি জানা যায়

সেখানে পৌঁছে বিএনপি, জামায়াতসহ স্থানীয় জনগণের সাথে কথা বলেন উপদেষ্টা।

Reneta

এ প্রসঙ্গে উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির বলেন, “স্থানীয় জনগণের দাবি স্টেশনটিকে পূর্বের ন্যায় বি শ্রেণিভুক্ত করতে হবে। স্টেশনটির বেহাল অবস্থা। উঁচুতে অবস্থিত স্টেশনটিতে মহিলা ও বয়োবৃদ্ধদের ওঠার ব্যবস্থাটি কঠিন। সিগনালিংসহ স্টেশনটির অন্যান্য ত্রুটি নিরসন ও দীর্ঘমেয়াদে কি করা যায় সে বিষয়ে রেলের মহাপরিচালককে নির্দেশ দেই।”

যানজটের বিষয়ে তিনি আরও বলেন, “যানজটের মূল কারণ সরাইল চৌরাস্তার নির্মাণ কাজ হলেও, পথে দেখতে পাই যে মূলত, চালকদের শৃঙ্খলাবোধ ও হাইওয়ে ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনার অভাবে যাত্রায় বিলম্ব ঘটছে।”

ফেসবুক পেজে তার দেওয়া পোস্ট থেকে আরও জানানো হয়, “ভারতীয় ঋণে বাস্তবায়িত এ প্রকল্পের ঠিকাদার চলে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের ফিরিয়ে এনে এখন পুনরায় কাজ শুরু করা হয়েছে। দুই লেনের মূল রাস্তার ডানপাশে দুই লেন ও বামপাশে একটি সার্ভিস লেন আছে। যেগুলির যথাযথ ব্যবহার করা হলে এতো যানজট হবার কথা নয়। মূল রাস্তার দুই পাশে ডিভাইডার স্থানে স্থানে ভেঙ্গে ফেলেছে। পাশ থেকে গাড়ি উঠে দুই লেন কোথাও তিন চার লেনে পরিণত হয়েছে। ফলে সবাই আগে যেতে চাচ্ছে কেউই আগাতে পারছে না। হাইওয়ে পুলিশ তৎপর থাকলে এটা হতোনা। এ বিষয়ে পুলিশের আইজিপির সাথে কথা হয়েছে, আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলব।”

রাস্তা সংস্কার বিষয়ে ফৌজুল কবির বলেন, “প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে পরামর্শক্রমে অবিলম্বে রাস্তা সংস্কার বিষয়ে ছয়টি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ইতিপূর্বেই নির্মাণকাজ তদারকির জন্য অতিরিক্ত প্রদান প্রকৌশলীসহ ১২ জন কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পদস্থ করা হয়েছে। আমরা আশা করছি দ্রুত এ রাস্তায় চলাচল প্রায় স্বাভাবিক হবে।”

ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নে, ‘উপদেষ্টাদের সেফ এক্সিট’ বিষয়ে মন্তব্য জানতে চাইলে, উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান বলেন, “এ বিষয়টি উত্থাপনকারী, প্রাক্তন উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম আমার অত্যন্ত স্নেহভাজন ও জুলাই আন্দোলনের অগ্রসেনা হিসাবে শ্রদ্ধার পাত্র। তাই তার বক্তব্যের ওপর আমার মন্তব্য করা শোভন নয়। তাছাড়া আমি রাজনৈতিক বিষয়ে কোন মন্তব্য করি না।”

তিনি আরও বলেন, “উপদেষ্টা হিসেবে যোগদানের পর থেকে আমার রোজনামচা এমনই। গতকালও রাত আটটায় বাসায় ফিরেছি। নিজে পদে থেকে অন্যায় সুবিধা গ্রহণ করিনি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দিই নাই। নিজের সীমিত সামর্থের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ গ্রহণ করিনি।
তাই, আজ ৭২+ বছর বয়সে আমাকে যদি “সেফ এক্সিটের” কথা ভাবতে হয় তা হবে গভীর দু:খের বিষয়।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইনি ব্যবস্থাচালকের হেলমেটপুলিশকে পরামর্শমুহাম্মদ ফৌজুল কবির খানসড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাসেফ এক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT