আন্তর্জাতিক

বিয়ের আসরে বর-কনের বিষপান, বরের মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে আংটি পরানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে আংটি পরানো হচ্ছে, এটি একটি ঐতিহ্যবাহী রীতিনীতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এক বিয়ের অনুষ্ঠানে বর-কনের মধ্যে ঝগড়ার পর দু’জনই বিষ পান করলে মৃত্যুবরণ করে বর। এছাড়াও কনের অবস্থা গুরুতর।

এনডিটিভি জানায়, মঙ্গলবার এ ঘটনা ঘটে। বরকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

এই বিষয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান খান বলেন, ঝগড়ার কারণে কানাদিয়া এলাকার একটি আর্য মন্দিরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে বর বিষ পান করে এবং কনেকে বিষয়টি জানায়।

কনে যখন জানতে পারে যে বর বিষ খেয়েছে তখন সেও বিষ পান করে। হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা লোকটিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ‘লাইফ সাপোর্ট সিস্টেমে’ রাখা কনের অবস্থা খুবই গুরুতর।

বরের পরিবারের সদস্যরা বলেছেন, গত কয়েক দিন ধরে কনে বরকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু বর তার ক্যারিয়ারের কারণে তাদের বিয়ের জন্য দুই বছর সময় চাইলে কনে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন।

এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

বিষয়:বর-কনেবিয়েবিষপান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…