মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রধানমন্ত্রী

সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে মেট্রো স্টেশনও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ২৫ জুলাই সকাল ৯টার পর তিনি মেট্রো স্টেশন পরিদর্শনে যান।
এসময় তিনি বলেন, সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা। ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






