পবিত্র ‘ইস্টার সানডে’ উপলক্ষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
রবিবার (৫ এপ্রিল) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধি দল খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের আনন্দ এবং সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
সাক্ষাতের শুরুতেই প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা প্রধানমন্ত্রীকে ইস্টার সানডের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকাকে প্রশংসা করেন।
তারা দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডে খ্রিস্টান সম্প্রদায়ের পূর্ণ সমর্থনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। বৈঠকটি দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সংলাপ ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করে।







