চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট: প্রধানমন্ত্রীর প্রস্তাব কতোটা বাস্তবায়নযোগ্য

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:০১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্দশ বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলায় বক্তৃতা করেছেন। নিজের বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী আবেগঘন কণ্ঠে বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ-কষ্টের কথা স্মরণ করেন। সেখানে তিনি উদ্বাস্তু জীবনকে নিজের জীবনের সঙ্গে মিলিয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে মিয়ানমারে জাতিগত নিধন বন্ধ এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার উপর তিনি গুরুত্বারোপ করেছেন। এছাড়া সমস্যা সমাধানে নিজের ভাষণে বিশ্বনেতাদের পাঁচদফা প্রস্তাব দিয়েছেন তিনি। এই প্রস্তাবে মিয়ানমারের সহিংসতাকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করে সেটা নি:শর্তে বন্ধ করার কথা বলেছেন। অবিলম্বে জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটা অনুসন্ধানী দল পাঠানো, জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে নিরাপদ অঞ্চল গড়ে তোলা, সেখান থেকে বিতাড়িত হওয়া শরণার্থীদের নিজ ঘরবাড়িতে ফেরত পাঠানো ও পুনর্বাসন নিশ্চিত করা এবং কফি আনান কমিশনের সুপারিশগুলো নিঃশর্তভাবে পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এবার তার যুক্তরাষ্ট্র সফরের শুরু থেকে এই সমস্যার বিষয়ে বিশ্বনেতাদের যে দৃষ্টি আকর্ষণ এবং সর্বশেষ যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই। আমরা মনে করি, জাতিসংঘ যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিয়ানমারকে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে বাধ্য করতে পারে তাহলে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু জটিল বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে এই প্রস্তাবগুলো মিয়ানমারকে তখনই মানতে বাধ্য করা যাবে, যখন এই বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে। তাই এই ইস্যুতে বিশ্বনেতাদের সমর্থন ও দৃঢ় পদক্ষেপ গ্রহণে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে বলে আমরা মনে করি। কেননা এখনও পর্যন্ত যেসব দেশ এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলতে গেলে তারা নিজ উদ্যোগে মানবতার খাতিরে এটা করেছে। প্রধানমন্ত্রীর ভাষণের পর এই মানবিক বিষয়টিকে সামনে নিয়ে এসে চীন-ভারতসহ অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট না করে দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারকে এসব প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করতে হবে। মানবতার খাতিরে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ স্থান দিয়েছে, কিন্তু বাংলাদেশের এই মানবতাকে মিয়ানমার বা অন্য কেউ যাতে দুর্বলতা ভাবতে না পারে তা নিশ্চিত করা জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT