গত ১৬ বছরে দেশের আইন ও সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ হাসান স্মরণে আসিফ চত্ত্বরের ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।






