চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে কেটে ফেলা গাছের জায়গায় নতুন চারা রোপণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৪
শিক্ষা
A A

সাদিয়া আফরিন অমিন্তা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের মাঝখানে ‘বৈশাখী মঞ্চ’ তৈরির লক্ষ্যে কেটে ফেলা তিনটি কড়াই গাছের পাশে নতুন করে কড়াই ও অর্জুনসহ ৪টি গাছের চারা রোপণ করেছে ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের নেতা-কর্মীরা।

একই সঙ্গে গাছের গায়ে ‘গাছ কাটা নিষেধ’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড লাগিয়ে দিয়েছে তারা।

আজ মঙ্গলবার ৫ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সহসভাপতি সাদিয়া মাহমুদ মিম, সহসম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম সুইট প্রমুখ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুই যুগের পুরনো তিনটি গাছ কেটে মঞ্চ নির্মাণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুদিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। কাটা গাছের ছবি পোস্ট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও সিনিয়র অধ্যাপকসহ অনেকে। আবার মুক্ত সাংস্কৃতি চর্চায় মুক্ত মঞ্চের গুরুত্বারোপও করেছেন কেউ কেউ। তবে কর্তৃপক্ষের ভাষ্য, কেটে ফেলা তিনটি গাছের মধ্যে দুইটি ছিল অর্ধমৃত। তাছাড়া এ তিনটি গাছের বিপরীতে পাঁচশ গাছ রোপণ করা হবে বলে ও আশ্বাস দেয়া হয়েছে।

এবিষয়ে ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, কড়াই ও অর্জুনসহ ৪টা বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। কর্তৃপক্ষ যদি এ গাছগুলো সরিয়ে ফেলে তাহলে পরবর্তীতে কর্মসূচি হাতে নেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে যেকোনো জায়গায় যেকোনো স্থাপত্য কর্তৃপক্ষ করতে পারে। কারো যদি কোনো কথা থাকে তাহলে তারা পরামর্শ দিতে পারে বা দাবি জানাতে পারে। কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি বা এভাবে বাঁধা দিতে পারে না।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়গাছ কাটাগাছ কাটা নিষেধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT