চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭১ কোটি টাকায় বিক্রি হলো দুর্লভ হীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
পিংক স্টার ডায়মন্ড

পিংক স্টার ডায়মন্ড

পিংক স্টার নামের একটি দুর্লভ হীরা হংকংয়ের এক নিলাম অনুষ্ঠানে বিক্রি হয়েছে ৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের চেয়েও বেশি মূল্যে, বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫৭১ কোটি টাকা!

যে কোনো রত্নপাথর সর্বোচ্চ মূল্যে নিলামে বিক্রির রেকর্ড গড়েছে এই হীরাটি।

৫৯.৬ ক্যারেটের ডিম্বাকার গোলাপি রঙা আকর্ষণীয় পাথরটি নিলাম সংস্থা সথবি’স-এর একটি আয়োজনে নিলামে তোলার ৫ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। নিলামের ডাক শুরু হয়েছিল ৫ কোটি ৬০ লাখ ডলার থেকে। ৫ মিনিটের মধ্যেই সেটি ৭ কোটি ছাড়িয়ে যায়।

নিলামে বিক্রি হওয়া এ জাতীয় পলিশড হীরার মধ্যে এই পিংস্টার ডায়মন্ডটিই সবচেয়ে বড়।

২০১৩ সালে সুইজারল্যান্ডের জেনেভায় হীরাটি ৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। কিন্তু ক্রেতা পরে অর্থ দিয়ে হীরাটি কিনতে অক্ষমতা প্রকাশ করে। ফলে এতদিন সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ডটা ছিল ওপেনহেইমার ব্লু’র দখলে। উজ্জ্বল নীল রঙের পাথরটি গত বছরের মে মাসে ৫ কোটি ডলারে বিক্রি হয়েছিল।

এর আগে সর্বোচ্চ দামের রেকর্ড ছিল ওপেনহেইমার ব্লু’র দখলে

পিংক স্টার হীরাটি ১৯৯৯ সালে আফ্রিকার একটি খনিতে আবিষ্কৃত হয়। এরপর টানা দু’বছর সময় ধরে কেটে বের করে আনা হয় সেটিকে।

Reneta

বিখ্যাত হীরার গহনা বিক্রেতা প্রতিষ্ঠান ‘৭৭ ডায়মন্ডস’-এর হেড অব ডায়মন্ডস আলেক্সান্ডার ব্রেকনারের মতে, এই গোলাপি হীরাটি ব্যতিক্রমী। বিবিসিকে তিনি বলেন, ‘মানবজাতির ইতিহাসে পাওয়া এটিই সবচেয়ে বড় পিংক ডায়মন্ড। এর রঙটা অসাধারণ। এর বিরাট আকার তো এমনিতেই একে খুবই বিরল এবং ভীষণ সুন্দর একটি পাথরে পরিণত করেছে।’

হীরাটি কিনেছে হংকংয়ের গহনা বিক্রেতা প্রতিষ্ঠান চাও তাই ফুক জুয়েলারি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT