হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে হাজীরা রওয়ানা হয়েছেন মিনার উদ্দেশে। মিনায় শয়তানের উদ্দেশে পাথর ছুঁড়বেন তারা। মুজদালিফায় আসার আগে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আরাফাতের ময়দানের খতিব।






