চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিজন পল্লীর বাসিন্দাদের আলোকচিত্র প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রেখেছিল নাগরিক সাংবাদিকতা। তথ্য দিয়ে আন্দোলনের পুরো স্পিরিটটা ধরে রেখেছিলেন শ্রমজীবী মানুষদের উল্লেখযোগ্য একটা অংশ। ঝুঁকি নিয়ে তারা অত্যাচারের ভয়বহতা মোবাইলে তুলে সারা বিশ্বকে জানিয়েছিল।

এমন নাগরিক সাংবাদিকতাকে আরও উৎসাহিত করার জন্য এবং আন্দোলনকালীন তাদের ভাবনাগুলি উপস্থাপনের এই আয়োজনকে শিল্পকলা একাডেমি তাৎপর্যপূর্ণ মনে করে। আর তাই বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে বিশেষ পরিকল্পনা করছে শিল্পকলা একাডেমি।

সে লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু করেছে ‘আমাদের গল্প আমরাই বলবো, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’।

সকাল ১০টায় পুরান ঢাকার মিরন জল্লা হরিজন পল্লীতে শুরু হয় তিন দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলবে বুধবার (১১ ডিসেম্বর) পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা পর্যন্ত।

ভিন্ন ভিন্ন স্থানে সর্বোচ্চ ১৫জন প্রশিক্ষণার্থী নিয়ে ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে। আগামী ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে কুলি সম্প্রদায়কে নিয়ে; ১৫-১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় গৃহ শ্রমিকদের নিয়ে; ২৪-২৬ডিসেম্বর গাজী সরণী-২, পূর্ব বাড্ডায় রিকশা শ্রমিকদের নিয়ে এবং ২৭-২৯ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নরসিংহপুরে অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কে একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে যখন সাংবাদিক এবং গণমাধ্যমকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল, ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল তখনই আমরা বুঝেছিলাম নাগরিক সাংবাদিকতার গুরুত্ব কতখানি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জুলাই-বিপ্লবফটোগ্রাফিলিড বিনোদনশিল্পকলাশিল্পকলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ১১ হাজার ৩০০ লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন সামরিক জান্তা নেতা

মার্চ ৩০, ২০২৬
ফুয়েল কার্ডের জন্য মোটরসাইকেল চালকদের ভীড়

ফুয়েল কার্ডের জন্য ডিসি অফিসে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়

মার্চ ৩০, ২০২৬

অবৈধ তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

মার্চ ৩০, ২০২৬

৭ দিনে আরও ৫০০ ক্রীড়াবিদ ভাতার অন্তর্ভুক্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT