চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোকচিত্রী পাভেল রহমানের মা মতিজা রহমান মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
আলোকচিত্রী পাভেল রহমানের মা মতিজা রহমানের শেষ বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমানের রত্নাগর্ভা মা মতিজা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার বিকালে রংপুরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’ পরিবার শোকা প্রকাশ করেছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

পাভেল রহমান ১৯৫৬ সালের ২৬ এপ্রিল রংপুরে জন্ম গ্রহণ করেন। যশোর জিলা স্কুলে পড়ার সময়ই হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের আগেই পেশাদার আলোকচিত্রী হিসেবে কৃতিত্বের সঙ্গে কাজ করতে থাকেন জাতীয় সংবাদ মাধ্যমে। তরুণ বয়সেই পাভেল রহমানের তোলা শোবার ঘরে সাধারণ বেশে শেখ মুজিবুর রহমানের ছবিটি অবিস্মরণীয় হয়ে আছে। ক্রমশ মুক্তিযুদ্ধ পরবর্তী নানা গণ-আন্দোলনের চিত্র-ভাষ্যকার হয়ে ওঠেন পাভেল রহমান।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে মৃত্যুর আগ মুহূর্তে নূর হোসেনের ছবিটি গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠে। আন্দোলন সংগ্রামের পাশপাশি ঘূর্ণিঝড়, বন্যা, লঞ্চডুবিসহ জনজীবনের নানা ছবিতে তিনি দেশের সাধারণ মানুষের অনন্য মুখচ্ছবি ফুটিয়ে তুলেছেন। তার ক্যামেরায় ভিন্ন মাত্রা পায় অনেক চিরচেনা বিষয়ও।

পেশাগত জীবনে দেশের শীর্ষস্থানীয় পত্র-পত্রিকার পাশাপাশি অ্যাসোসিয়েটেড প্রেস, ফটো এজেন্সি গামা, এশিয়া উইক, কলকাতার দ্যা স্টেটসম্যান ও আনন্দবাজার পত্রিকাসহ নানা সংবাদ সংস্থার ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন।

বিভিন্ন সময়ে দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট কাভার করেছেন, ছবি তুলেছেন নানা দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতৃবৃন্দের। নানা ঘটনায় তার তোলা ছবিতে প্রচ্ছদ হয়েছে বিশ্বের খ্যাতনামা পত্রিকা-সাময়িকীতে।

আন্তর্জাতিক অঙ্গনে শ্রেষ্ঠ আলোকচিত্র সাংবাদিকের পুরষ্কারসহ নানা পুরষ্কারে ভূষিত হয়ে দেশের জন্যও তিনি সম্মান বয়ে এনেছেন। জাতিসংঘসহ দেশ-বিদেশের বহু স্থানে পাভেল রহমানের ছবির প্রদর্শনী হয়েছে। বাংলাদেশের আলোকচিত্র অঙ্গনে পাভেল রহমান এক উজ্জ্বল নাম।

ট্যাগ: আলোকচিত্রী পাভেল রহমানশোক সংবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯ গোল খেয়ে চাকরি হারালেন কোচ

পরবর্তী

হংকং’র কোয়ারি বে’র মনস্টার বিল্ডিং

পরবর্তী
হংকংয়ের কোয়ারি বে’র মনস্টার বিল্ডিংয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকং’র কোয়ারি বে’র মনস্টার বিল্ডিং

ভিকি-ক্যাট জুটি প্রথমবারের মত পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় প্রথমবারের মত একসঙ্গে ভিকি-ক্যাট জুটি

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT