বাংলাদেশ

ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখা উচিত: স্বাস্থ্যমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বা রাজনীতিবিদ, পেশাদারী পরিবেশে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখা উচিত। বন্ধ থাকার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন নির্দেশনা দেয়া হয়নি। সিটি কর্পোরেশন থেকে কোন নির্দেশনা দেয়া হলে তা আলোচনা করে ঠিক করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে হাসপাতাল বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘোষণা দেয়, ডিএসসিসির এখতিয়ারধীন এলাকায় ১ সেপ্টেম্বর সকাল থেকে সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।

বিষয়:জাহিদ মালেক ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…