চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
১০:০৬ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসবের দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সকল চা শ্রমিক জনগোষ্ঠীকে যুক্ত করে শ্রীমঙ্গলে দিনব্যাপী ফাগুয়া উৎসব অনু‌ষ্ঠিত হয়েছে। শ‌নিবার (১২ এ‌প্রিল) কালীঘাট ইউনিয়নের ফুলছড়া মাঠে দিনব‌্যাপী এই উৎসব অনু‌ষ্ঠিত হ‌য়।
স্বাগত বক্তব্যে ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ বলেন, চা শ্রমিক জনগোষ্ঠীর প্রিয় এই অনুষ্ঠান‌টি আয়োজন করতে পেরে আমরা আন‌ন্দিত। মৌলভীবাজারে রয়েছে সবচেয়ে বেশি চা জনগোষ্ঠীর বসবাস। তাদের রয়েছে নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি। আর ফাগুয়া উৎসব যেহেতু তাদের বড় উৎসব তাই এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। সা‌র্বিক সহায়তার জন‌্য সংস্কৃ‌তি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তি‌নি।
শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসবের আনন্দমুখর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
অনুষ্ঠানের প্রধান অ‌তি‌থি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভার্চুয়া‌লি যুক্ত হয়ে উৎসবের উ‌দ্বোধন ঘোষনা করেন। উৎসবে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। তি‌নি বলেন, চা জনগোষ্ঠীর সংস্কৃতি যেন কোনোভাবেই বিলুপ্ত না হয়, সেজন্য ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের সা‌থে আমরা থাকবো। অন‌্যান‌্য উৎসবের সাথে প্রতি বছর ফাগুয়া উৎসব উদযাপন করা হবে।

উ‌দ্বোধনী পর্বে বক্তব‌্য রাখেন, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ  ইসলাম উ‌দ্দিন, শ্রীমঙ্গল থানার অ‌ফিসার ইনচার্জ মো. আ‌মিনুল ইসলাম, বালিশিরা চা বাগানের মহাব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন, চা শ্রমিক প্রতিনিধি রত্না তাঁতী,

চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল বাড়াইক, উদযাপন পরিষদের সদস‌্য স‌চিব অনিল তন্তবায়।
শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ উৎস‌ব প্রাঙ্গণে বি‌ভিন্ন বাগান থেকে চা শ্রমিকরা আন‌ন্দ ভাগাভা‌গি করে নিতে ছুটে আসেন। দিনব্যাপী চা-শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে ১৮‌টি পরিবেশনায় ছিল, ভোজপুরীদের গুরুবন্দনা, বাড়াইকদের ঝুমুর নৃত‌্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সওরা ও চড়াইয়া নৃত‌্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর,  এবং গড় সম্প্রদায়ের হোলি গীত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চা জনগোষ্ঠীফাগুয়া উৎসবমৌলভীবাজারশ্রীমঙ্গল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT