চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেদন খারিজ, জেলেই বন্দী থাকতে হবে কেজরিওয়ালকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অভিযোগ খারিজ, কেজরিওয়াল জেলে থাকতে হবে বলে নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির আদালত। আবেদন খারিজ হওয়ায় কেজরিওয়ালকে এখন তিহার জেলেই বন্দী থাকতে হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল (৯ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে এই রায় দিয়েছে আদালত। রায়ের পর আম আদমি পার্টি জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবে। গত ২১ মার্চ আবগারি (মদ) নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করলে গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আবেদন করেন তিনি।

বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা তার রায়ে বলেন, আইনের চোখে সবাই সমান। মুখ্যমন্ত্রীর আলাদা কোন অধিকার নেই। তার সঠিক পথ মেনেই গ্রেপ্তার করা হয়েছে। আবগারি নীতি মামলায় ঘুষের অনেক তথ্য-প্রমাণ ইডি আদালতে পেশ করেছে। ইডির কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে যা প্রমাণ করে, গোয়া বিধানসভা নির্বাচনে আবগারি দুর্নীতি মামলার টাকা ব্যবহার করা হয়েছে। তাছাড়া দিনের পর দিন তিনি যেভাবে হাজিরা এড়িয়ে গিয়েছেন, তাতে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন ছিল বলেও জানান তিনি।

Banglabid

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার বৈধ পথ অনুসরণ করেই করা হয়েছে। এই দুর্নীতি মামলার তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও মানতে নারাজ দিল্লির আদালত। আদালতের বক্তব্য, এই মামলাটি কেন্দ্র সরকার এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে নয় বরং দিল্লির মুখ্যমন্ত্রী এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মধ্যে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক বিবেচনা এবং সমীকরণ আদালতে টেনে আনা যাবে না। আইনের কাছে এসব অপ্রাসঙ্গিক। বিচারপতিরা আইনের কাছে দায়বদ্ধ, রাজনৈতিক পরিস্থিতির কাছে নয়।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের এই অভিযোগ আনা হয় দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি ঘিরে। অভিযোগ ওঠে, ওই নীতিতে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা দেওয়া হয়েছিল। পরে অবশ্য ওই নীতি বাতিল করা হয়। তদন্ত সংস্থা ইডির অভিযোগ, এই নীতি প্রণয়ন করে আম আদমি পার্টির নেতারা ১০০ কোটি রুপি নিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম আদমি পার্টিকেজরিওয়ালভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT