আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টাসহ অন্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। তিনি আরো বলেছেন, জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হচ্ছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সরকারের নির্দেশনা পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হবে।






