চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুকে বিশ্বকাপে তুলতে ১২ হাজার সমর্থক দোহায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ১৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের টিকিট কাটার লড়াইয়ে সোমবার রাতে দোহায় মুখোমুখি হচ্ছে পেরু-অস্ট্রেলিয়া। দেশকে বিশ্বকাপে দেখার আশায় গ্যালারিতে আওয়াজ তুলতে এরইমধ্যে দোহায় অবস্থান নিয়েছে ১২ হাজার পেরুভিয়ান সমর্থক।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে সোমবার রাত ১২টায় বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে মাঠে নামবে দু’দল। পেরুর ১২ হাজার সমর্থকের বিপরীতে মাঠে থাকবে অস্ট্রেলিয়ার কেবল ৫০০ সমর্থক। পেরুর লাল-সাদা সমুদ্রে যেন হারিয়েই যাবে অজি সোনালি-সবুজ রঙের জার্সি।

পেরুর ৩.৫ মিলিয়ন নাগরিক ইতালি, স্পেন ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। যারা পেরুকে সমর্থন দিতে মুখিয়ে থাকে। কাতারেও সেই অবস্থা হতে চলেছে। যারা নিজেদের ‘পে-রোস’ বলে ডাকছে এবং মাঠে বসে খেলা দেখতে মুখিয়ে আছে।

মাঠে বসে গলা ফাটিয়ে পেরুকে বিশ্বমঞ্চে তুলেতে উদগ্রীব সমর্থক দল, শুক্রবার টিম হোটেলে পৌছাঁনোর সময় পেরু-পেরু স্লোগানে চারপাশ মাতিয়ে রেখেছিল তারা। সিডনিসাইডরি অ্যাড্রিয়ান ব্রেটের কথায় যা স্পষ্ট।

‘আমরা আত্মবিশ্বাসী, ম্যাচের দিন যথেষ্ট আওয়াজ করার ব্যাপারে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সমর্থন সংগ্রহ করতে পারব। যদিও আমাদের কাছে মেগাফোন নাও থাকতে পারে, তবে আমরা বাইরে থেকে সমর্থন দিতে হুইসেল এবং এয়ার-হর্ন কিনেছি, আমরা সোমবার রাতে প্রচুর শব্দ করব এবং দলকে জিতিয়ে নিয়ে আসব।’

পিছিয়ে নেই অজিরাও, যেকোনো মূল্যে দলকে বিশ্বকাপে নিয়ে যেতে চায় তারা। এতদূর এসে হেলায় কাতারের টিকিট হাতছাড়া করতে চান না দলটির ফুটবলাররাও। অজি অধিনায়ক ম্যাটি রায়ানের কথায় মিলছে সেই আভাস।

Reneta

‘আমরা যতবেশি সমর্থন পাবো, তত ভালো। সমর্থকরা সবসময় পার্থক্য গড়তে ভূমিকা রাখে। আমরা অস্ট্রেলিয়ানদের উৎসাহিত করেছি। অস্ট্রেলিয়ার সাথে সংযোগ আছে এমন কাউকে মাঠে আসতে বলছি। আমাদের আরও বেশি করে সমর্থন দিন। দলের পেছনে থেকে আমাদের যতটা সম্ভব সমর্থন করুন এবং আমাদের সাথে উল্লাসে যোগ দিন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকাতারকাতার বিশ্বকাপ-2022পেরুবিশ্বকাপবিশ্বকাপ বাছাইম্যাটিরায়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT