চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির দুই শিক্ষককে স্থায়ী বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ৩০, মে ২০২২
শিক্ষা
A A
রাবি

নিয়ম বহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি করে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়াও ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক শিক্ষকের চার বছরের জন্য পদোন্নতি ও ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সালমা খাতুনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং আইইআর’র ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারী পদোন্নতির বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়।

Banglabid

রোববার (২৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, অধ্যাপক উম্মে হাবিবার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও অনুমতি না নিয়েই ছুটিতে থাকা এবং ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগ আনা হয়। এ অভিযোগ প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল নীতিমালা অনুসরণ করে তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাদিকুল ইসলাম সাগর আরও বলেন, ‘অধ্যাপক সালমা খাতুনের বিরুদ্ধে সুপার ভাইজার ও ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে হাইকোর্ট থেকে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এছাড়া ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর পদোন্নতি আগামী চার বছরের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

Reneta

গত বছরের ২৫ ও ২৭ জুন দুই ছাত্রী ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের অভিযোগ করেন। এরপর ইনস্টিটিউটের পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

২৮ জুন দুই ছাত্রী নিরাপত্তা চেয়ে মতিহার থানায় জিডি করেন। কমিটি অভিযোগের সত্যতা পায়। ৩ জুলাই ইনস্টিটিউটের একাডেমিক কমিটির পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে সব একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভরা মৌসুমেও চালের দাম বেশি কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

পরবর্তী

হৃতিকের প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন স্ত্রী সুজান

পরবর্তী
দুটি মহিলার ছবি, একজন গাড়ির ভিতরে অন্যজন ঘরে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃতিকের প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন স্ত্রী সুজান

টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সাজা শুনানি চলমান আদালত ভবনে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT