চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গল্প শুনিয়ে ম্যানসিটি শিষ্যদের শেখান গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আকাশের সব তারাই নক্ষত্রে পরিণত হয় না। যেটি হয়, তার আলো আলোকিত করে বহু ক্রোশ দূর পর্যন্ত। তেমনি এক নক্ষত্র লিওনেল মেসি। অনেক ফুটবলারকে দীক্ষা দিলেও যে আর্জেন্টাইন কিংবদন্তি কথা ভুলতে পারেন না পেপ গার্দিওলা। কেমন করেই বা ভুলবেন, মেসির মতো করে এতো গৌরব তো আর কেউ এনে দিতে পারেননি ম্যানসিটি কোচকে। তাইতো সুযোগ পেলেই প্রিয় শিষ্যের গল্প বলে নিজ দলের ফুটবলারদের সাহসী হওয়ার মন্ত্র শেখান সিটিজেন বস।

সম্প্রতি এমনই এক ভিডিও সামনে এসেছে গার্দিওলার। যেখানে ম্যানসিটি ফুটবলারদের কাছে মেসি বন্দনা করতে দেখা গেছে ইতিহাসের অন্যতম সফল এ কোচকে। সিটিতে আসার আগে মেসিকে তুরুপের তাস বানিয়েই তো তিনি সর্বজয়ী করে তুলেছিলেন বার্সাকে।

একসাথে, আবার চ্যাম্পিয়ন! নতুন মৌসুম শুরুর আগে সিটি ফুটবলারদের মাথায় এই লাইনটি ঢুকিয়ে দিতে চেষ্টা চালাচ্ছেন গার্দিওলা। ফুটবলারদের একসাথে টিম হয়ে ওঠার গল্প বলছেন দলের মিটিংগুলোতে। কারণ, আরও একটি মৌসুম শুরুর কাছাকাছি বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এমন সময় নেটে ঘুরপাক খাচ্ছে গার্দিওলার সেই ভিডিও। যেখানে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে নামার আগে টিম মিটিংয়ে মেসির কথা বলে চিৎকার করে তিনি কৌশল বোঝাচ্ছিলেন সিটি শিষ্যদের।

‘তোমরা কি জানো কেন মেসি আমার জীবনে দেখা সেরা খেলোয়াড়? কারণ সে একজন প্রতিযোগী। আমরা যখন বল পাস করি, তখন একবার দেখে নেই। তোমরা যখন বল পাস করো, তখন আক্রমণে ছুটে যাও। তোমাদের গোল করতে হবে। মেসি বল পাস করার পর মেশিনের মতো ভেতরে ঢুকে পড়েন। সে তখন গোলের গন্ধ পায়! তোমাদেরও তাই করতে হবে, সেখানে পৌঁছাতে হবে।’

মেসি বন্দনার পরের ম্যাচে সিটি ফুটবলারদের উপর সেটির প্রভাবও লক্ষ্য করা গিয়েছিল। বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে সেদিন ৫-১ গোলে জয় পেয়েছিল গার্দিওলার দল। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। নতুন মৌসুমে প্রথম পছন্দ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দিকে তাকিয়ে থাকছেন গার্দিওলা। সে কারণেই আগেভাগেই হয়ত শিষ্যদের সাহসী করতে পুরনো ভিডিও নতুন করে সামনে এনেছে সিটি।

মেসির সাথে গার্দিওলার সম্পর্কটা শুধু পুরনোই নয়, বেশ গভীরও। ২০০৮ সালে বার্সার দায়িত্ব নেয়ার পর মেসিতে মজে যান তিনি। ২০১২ সালে বার্সা ছাড়ার আগ পর্যন্ত গার্দিওলার প্রধান হাতিয়ার তো ছিলেন মেসিই। এ সময়ে বার্সার সাথে বহু শিরোপা জয়ের সাক্ষী হয়েছেন। তার অধীনে এ সময়ে একের পর এক গোল করে মেসি পৌঁছে যান কিংবদন্তির কাতারে। ২০০৯ থেকে ২০১২, টানা ৪ বার ব্যালন ডি’অর জয়ের স্বাদ পান, হয়ে ওঠেন সর্বকালের সেরাদের একজন। সুযোগ পেলেই সেই ম্যাজিক্যাল মেসি বন্দনায় মাতেন গার্দিওলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাবার্সামেসিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT