আওয়ামীলীগ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও দখলদারিত্বের সাথে জড়িত ছিলো দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনারই বিচার হবে। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, এ দেশ কারো একার নয়, সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সবাই মিলে অসাম্প্রদায়িক চেতনার নুতন বাংলাদেশ গড়ার কথা বলেন বিএনপি মহাসচিব।






