জনপদ

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ২৬ জন আটক

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ২৬ জন আটক, মানবাধিকার ও নিরাপত্তা বিষয়ক প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ সীমান্তে আটক ২৬ জনের ছবি, মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে প্রতিবাদ ও আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা-যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি।

শনিবার সকালে মহেশপুরের উপজেলার সামন্তা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় সীমান্তের রুলিগ্রাম ও যাদবপুর সীমান্তের সোনাডাঙ্গা গ্রাম থেকে ৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৭ শিশুকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

বিষয়:ঝিনাইদহ নারী-শিশু মহেশপুর সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…