জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আনুষ্ঠনিকভাবে উদ্বোধন হলো বিএনপির অফিসিয়াল নির্বাচনী থিম-সং। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ফ্যাসিবাদের কারণে দেশে অনেক বছর জনগন ভোট দিতে পারেনি। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শীষ জয়যুক্ত হলে দেশের মানুষ আবার উন্নয়নের নতুন পথ চলার সুযোগ পাবে।







