চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বাসাবাড়িতে গ্যাস সঙ্কটে অনাহারে জনগণ

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
১১:৪১ পূর্বাহ্ণ ১৫, মে ২০২৩
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

ঘুর্ণিঝড় মোখার কারণে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন (কেজিডিসিএল) কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামবাসী। গ্যাসের অভাবে রান্না করতে না পেরে বহু পরিবার অনাহারে আছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভ তৈরি হয়েছে।

গত শনিবার (১৩ মে) থেকে চট্টগ্রামে লাখ লাখ বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বলছে না। খাবার হোটেলে খাবার না পেয়ে অনেকেরই অনাহারে দিন কাটাতে হচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

গ্যাস স্টেশনে ভোগান্তির শিকার সিএনজি চালক

 

চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন (কেজিডিসিএল) কর্তৃপক্ষের মোট গ্রাহক আছে ৬ লাখ ২ হাজার মতো। তম্মধ্যে বাসাবাড়ির সংযোগ ৫ লাখ ৯৭ হাজারের বেশি। ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাত ১১টায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়, ফলে চট্টগ্রামে এসব বাসাবাড়িতে রান্নার চুলায় গ্যাস নেই। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের সামনে খাবার কিনতে লোকজনের দীর্ঘলাইন। সে সাথে বিভিন্ন সিএনজি পাম্পগুলোতেও গ্যাস নেই। এতে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ।

 

গ্যাস সংকটে ভুক্তভোগী বাসিন্দা
Reneta

 

গ্যাস সংকটে গ্রাহকরা বলছেন, গত দুইদিন থেকে তাদের বাসাবাড়িতে গ্যাস নাই। রান্না না করতে পারায় তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। একই অবস্থা চট্টগ্রামের সিএনজি গ্যাস স্টেশনগুলোতেও।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম

 

ঘুর্ণিঝড় মোখার বিষয়টি উল্লেখ করে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ১৯ মে পর্যন্ত চট্টগ্রামে গ্যাস সংকট থাকবে। তবে এমডির এই বক্তব্যে চট্টগ্রামবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রামে গ্যাস সমস্যা সমাধানে সরকারের উচ্চপর্যায়ে জানানো এবং দ্রুত সমাধানের উদ্যোগের কথা জানান।

গ্যাস সরবরাহ না থাকায় গ্যাস সিলিন্ডার এবং ইলেকট্রিক চুলা ও রাইস কুকার কেনার ধুম পড়েছে। সেই সাথে এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম সাড়ে ১১শ টাকার পরিবর্তে গ্যাস সংকটের সুযোগে দেড় হাজার টাকায় বিক্রি করছেন বহু অসাধু ব্যবসায়ী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস সংকটচট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT