চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যোগ্য’ মেসি এবং ‘দুর্দান্ত’ এমবাপে বন্দনায় পেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সোনালী এই ট্রফিটাই ছিল না লিওনেল মেসির ক্যাবিনেটে। স্নায়ুচাপী ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেটিও নিজের করে নিয়েছেন। শিরোপা উঁচিয়ে ধরার পর পুরো বিশ্ব থেকে ভাসছেন প্রশংসার জোয়ারে। তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে বলেছেন, যোগ্য হিসেবেই সেরা হয়েছে মেসির আর্জেন্টিনা।

শারীরিকভাবে অসুস্থ থাকা ‘কালো মানিক’ খ্যাত পেলে ইনস্টাগ্রামে বড় পোস্টে প্রশংসায় ভাসিয়েছেন মেসি ও আর্জেন্টিনা সহ এমবাপে এবং মরক্কোকে। স্মরণ করেছেন স্বর্গবাসী ডিয়েগো ম্যারাডোনাকেও। পেলে বলেছেন, এমন সাফল্য দেখে ওপারে নিশ্চিত লম্বা হাসি হাসছেন আর্জেন্টাইন সাবেক কিংবদন্তি।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলে মেসিকে উদ্দেশ্য করে লেখেন, ‘সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে ফুটবল তার গল্প বলা চালিয়ে যাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল।’

 

View this post on Instagram

 

A post shared by Pelé (@pele)

মেসির পাশাপাশি দুর্দান্ত ফাইনাল উপহার দেওয়া এমবাপেকেও ভাসিয়েছেন আকুণ্ঠ প্রশংসায়, ‘আমার বন্ধু এমবাপে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

পেলে আরও লিখেছেন, ‘অবিশ্বাস্য যাত্রার জন্য মরক্কোকে অভিনন্দন জানাতে ভুলছি না। আফ্রিকার জ্বলে ওঠা দেখতে দারুণ লেগেছে। অভিনন্দন আর্জেন্টিনা, ডিয়েগো ম্যারাডোনা এখন নিশ্চয় হাসছেন।’

লুসেইল স্টেডিয়ামে শিরোপার মঞ্চ উত্তেজনার পারদ চড়িয়েছিল তুঙ্গে। খেলার ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পর ৮৭ সেকেন্ডের মাঝে এমবাপে গোল করে থমকে দেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে মেসি ফের লিড আনলে শেষ সময়ে পেনাল্টি থেকে আবারও সমতায় আনে ফ্রান্স। মেসির জোড়া গোল ও এমবাপের হ্যাটট্রিকে খেলা গড়ায় টাইব্রেকারে। ৪-২ শট ব্যবধানে মার্টিনেজ নৈপূণ্যে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেকাতার বিশ্বকাপ-2022পেলেফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সফিফা বিশ্বকাপ মরক্কোমেসিম্যারাডোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT