ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা একসঙ্গে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শান মাসুদই থাকছেন স্বাগতিক দলের অধিনায়ক। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সৌদ শাকিলকে। পাকিস্তান ‘এ’ দলের নেতৃত্বেও থাকছেন তিনি।

পেসার শাহিন শাহ আফ্রিদি দলে থাকলেও সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, পরেরটি ৩০ আগস্ট করাচিতে।

আগের সূচি অনুযায়ী ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে গেছে। কয়েকদিনের অচলাবস্থার পর বুধবার থেকে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন।

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।

বিষয়:আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট সিরিজ পাকিস্তান দল পাকিস্তান সফর বাংলাদেশ-পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…