সিনেমায় ভারতের আরও একটি অর্জন! নন ইংরেজি ভাষার বিভাগে সেরা মোশন পিকচারে মনোনয়ন পেয়েছে পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সিনেমাটির জন্য পায়েল কাপাডিয়া সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন। সেই সঙ্গে সমালোচকদের কাছ থেকে বিশেষভাবে প্রশংসিত হয়েছে এই সিনেমাটি।
এবার ৮২ তম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য এই সিনেমাটির মনোনীত করা হয়েছে। ২৭টি বিভাগের মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও অভিনেতা মরিস চেস্টনাট।
পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি একটি নন ইংরেজি ভাষার বিভাগের সেরা মোশন পিকচারে মনোনীত হয়েছিল। এবার বাকি সমস্ত সিনেমাকে পেছনে ফেলে দিয়ে এই সিনেমাটি সেরা পরিচালক বিভাগে পেল মনোনয়ন।
চলতি বছরের মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স জেতার পর চলচ্চিত্রটির পুরস্কারের দৌড় শুরু হয়।ভারতের এই প্রথম কোন পরিচালক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন।
অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন এমিলিয়া পেরেজ পরিচালিত জ্যাক অর্ডিয়াট, শন বেকার, আনোরা। ‘কনক্লেভ’ সিনেমার জন্য এডওয়ার্ড বার্গার, ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ব্রাডি করবেট, ‘সাবস্ট্যানস’ সিনেমাটির জন্য কোরালি ফার্গেট।
সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল পুরস্কারের পাশাপাশি গোথাম অ্যাওয়ার্ড দ্বারা সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে পায়েল কাপাডিয়া পরিচালিত এই সিনেমাটি। শুধু তাই নয়, সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিন দ্বারা বছরে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছিল এই সিনেমাটি।
৫ জনের মধ্যে ৪টি ভোট পেয়েছিল এই সিনেমাটি। ভোট দিয়েছিলেন আনোরা, লা কাইমেরা, ডাহোমে এবং হার্ড ট্রুথস।
কানি কুসরতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম অভিনীত এই সিনেমায় তিনজন মহিলার গল্প দেখান হয়েছে। ওই তিন মহিলার মধ্যে দুজন নার্স, প্রভা এবং অনু তাদের বন্ধু পার্বতীর হাত ধরে প্রথম মুম্বাই শহরে আসে। মুম্বাইয়ের কোলাহল মুখর শহরে প্রেম, আকাঙ্ক্ষা এবং একাকিত্বকে অনুভব করে তারা।- হিন্দুস্থান টাইমস








