চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিরো তো সবাই হতে চায়, কিন্তু আমি চাই ভিলেন হতে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

ওপার বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে বেরিয়ে অভিনয়ে আসেন সাইদুর রহমান পাভেল। নাটকের অভিনেতা হিসেবে তিনি এখন সবার পরিচিত মুখ।

পাভেল জানান, অভিনেতা হিসেবে তাকে বেশী পরিচিতি এনে দিয়েছে কাজল আরেফিন অমির সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’।

দু’দিন আগে এই নির্মাতার ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর শুটিং করছিলেন পাভেল। পুরান ঢাকায় শুটিং সেটে আলাপ হচ্ছিল এই অভিনেতা সঙ্গে।

গল্প-আড্ডায় পাভেল জানাচ্ছিলেন, তার ড্রিম ক্যারেক্টার ভিলেন হওয়া। বলছিলেন, খুব ইচ্ছে আমি ভিলেন হতে চাই। হিরো তো সবাই হতে চায়, কিন্তু আমি ভিলেন হতে চাই।

মজা করে পাভেল বলেন, স্ক্রিনে ভিলেন হওয়ার সুবিধা বেশী। শুরু থেকে শেষ পর্যন্ত ভিলেন বড়লোক থাকে। ভিলেনরা গরীব থাকে না। ফার্স্ট টু লাস্ট মজা নেয়। হয়তো শেষে গুলি খেয়ে মারা যায়। বেশীরভাগই দেখা যায় হিরোরা গরীব থাকে। আমি কারো মত ভিলেন হতে চাই না, নিজের মত হতে চাই।

২০১৫-১৬ সালে মীরাক্কেলের সেই সিজনে ফেসবুক ভোটে প্রথম হয়েছিলেন ঢাকার মিরপুরের (পল্লবী) পাভেল। তবে চূড়ান্ত রায়ে তিনি হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। পরে দেশে ফিরে বিভিন্ন স্টেজ শো করতেন। টুকটাক কাজ করে যাচ্ছিলেন। কিন্তু সেই কাজগুলো দর্শকদের মধ্যে ছড়াচ্ছিল না।

Reneta

আক্ষেপ প্রকাশ করে পাভেল বলেন, মীরাক্কেল প্রচারের পর যেভাবে মাতামাতি হতো, দেশকে রিপ্রেজেন্ট করছি বলে গর্ব করা হতো সেটা ছিল মুখে মুখে। যারা গর্ব করতো, দেশে ফেরার পর তাদের অনেকেই আমাকে ঠকিয়েছেন। আমার সঙ্গে এটা অনেকবার হয়েছে। কোনো ইভেন্টে পারিশ্রমিক নিয়ে চুক্তি করে গেলে পরে দেখা যেত পারিশ্রমিক যা বলতো প্রায় অর্ধেক মেরে দিত। আরও সুযোগ দেয়া হবে, কাজ করে যাও বলে বারবার আশ্বাস দেয়া হতো।

পাভেল জানান, তাকে প্রথম অভিনয়ে ডাক দেন তপু খান, নাটকটির নাম ছিল ‘কট বিহাইন্ড’। পরে টুকটাক নাটক করছিলেন, কিন্তু গণমানুষের কাছে পৌঁছুতে পারছিলেন না। পাভেলের ভাষ্য, আশফাকুর রহমান রবিন ভাইয়ের রেফারেন্সে অমি ভাইয়ের ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে জাকির চরিত্র পাই। এরপর লাইফের গতিপথ চেইঞ্জ হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি আমার কাজ দিয়ে মানুষকে আনন্দ দিতে।

‘আমি মীরাক্কালের পাভেল আছি, সবসময় থাকবো। কিন্তু অভিনেতা হওয়ার জন্য বজরা বাজারের জাকির চরিত্রটি হেল্প করেছে। এখন আমার ফোকাস অভিনয়ে। আমি অভিনেতা হিসেবে বাকি জীবন কাটাতে চাই। বুড়ো হয়ে গেলে যদি বাবার চরিত্র পাই, সেই সময়ও অভিনয় করতে চাই।’

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে বজরা বাজারের জাকির চরিত্রের মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত পাভেল। একই নির্মাতার ফিমেল (১-২), দই, ব্যাচেলরস ফুটবল নাটকগুলো দিয়ে তার আরও পরিচিতি বাড়ে। আরেকটি উল্লেখযোগ্য কাজ ছিল ‘স্ট্যাট্যাস’ শর্টফিল্ম, যেখানে পাভেল মহল্লার বড়ভাই চরিত্র করেন। পাভেল বলেন, প্রতিটি চরিত্রই আমাকে নতুন দর্শক এনে দিয়েছে। মানুষজন রাস্তায় আমাকে জাকিরা, জাকির হোসেন নেইমার বলে ডাকে।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অমিবজরা বাজারব্যাচেলর পয়েন্টলিড বিনোদনসাইদুর রহমান পাভেলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT