বিনোদন

যৌন হেনস্তার দায়ে গ্রেপ্তার অস্কারজয়ী নির্মাতা পল হাগিস

অস্কারজয়ী নির্মাতা পল হাগিসের ছবি, তিনি গ্লাসের চশমা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারজয়ী নির্মাতা পল হাগিসের ছবি, তিনি গ্লাসের চশমা পরেছেন, পটভূমিতে একটি ঘর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্কারজয়ী কানাডিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার পল হাগিসকে দক্ষিণ ইতালির ওসতুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী।

ইতালির বেশ কয়েকটি গণমাধ্যমে এখবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে একজন বিদেশী (ইতালির নাগরিক নন) নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগের তদন্তের জন্য রবিবার পল হ্যাগিসকে আটক করা হয়েছে।

একটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে ইতালিতে এসেছিলেন ৬৯ বছর বয়সী পল হাগিস। মঙ্গলবার পুগলিয়ার পর্যটন শহর ওসতুনিতে ওই ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা।

পল হাগিসের ইতালীয় আইনজীবী মিশেল লাফোরজিয়া জানিয়েছেন, হাগিস তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

পল হাগিসের পরিচালনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল একাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোম্যান্টিক ছবি ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:অস্কার জয়ী অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইতালি চলচ্চিত্র উৎসব যৌন হেনস্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…