চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৫:১৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৫
জনপদ, পটুয়াখালী, রাজনীতি
A A
পটুয়াখালী বিএনপির সম্মেলনের জন্য প্রস্তুতিপর্বের পথচলা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৩ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে জেলা বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য ও উৎসবের আমেজ। বর্ণিল আলোকসজ্জা, ব্যানার ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো শহর। প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনটি শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ডজনেরও বেশি নেতা।

সর্বশেষ ২০০২ সালে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর দুই দশক ধরে আটকে ছিল সম্মেলন। জেলা-উপজেলার নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলা শহর। ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, এবারে সম্মেলনে নেতৃত্ব নির্বাচন হবে গঠনতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং সম্পূর্ণ স্বচ্ছ। কাউন্সিলরদের সরাসরি ভোটের ভিত্তিতেই নির্বাচিত হবে আগামী নেতৃত্ব। এ উপলক্ষে কেন্দ্র থেকে একজন সিনিয়র আইনজীবী ও দুই সহকারী অধ্যাপকের সমন্বয়ে গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন।

জেলা বিএনপির নির্বাচন কমিশন চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী বলেন, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ডজনেরও বেশি নেতা।

সম্মেলনে যোগ্য নেতৃত্ব পাওয়ার আশাবাদী নেতাকর্মীরা। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সংগঠন ও কর্মীদের সঙ্গে ছিল এবং দলের হাল ধরতে পারবে এমন অভিভাবক চায় কাউন্সিলররা।

Reneta

বরিশাল বিভাগের মধ্যে প্রথম জেলা হিসেবে সম্মেলনের আয়োজন করছে পটুয়াখালী জেলা বিএনপি। নেতারা বলছেন, এটি বিভক্তির নয় বরং ঐক্যের সম্মেলন। এই কমিটিই আগামী জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করবেন বলে এই সম্মেলনের গুরুত্ব অনেক।

কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ ও ফল ঘোষণা।

তৃণমূলের প্রত্যাশা—গনতান্ত্রিক পদ্ধতির এই সম্মেলন থেকে নির্বাচিত নেতৃত্ব সংগঠনকে সুশৃঙ্খল ও শক্তিশালী করে অগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থী বিজয় করতে সক্ষম হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রি-বার্ষিক সম্মেলনপটুয়াখালী জেলা বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT