চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের শুরুতে থাকছেন না পাথিরানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ২১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাই সুপার কিংসের ডেথ ওভারের পেসার মাথিশা পাথিরানা আসরের শুরু থেকে খেলতে পারবেন না। বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েন শ্রীলঙ্কান তারকা। সিলেটে সিরিজেও পরে আর খেলতে পারননি ২১ বর্ষী লঙ্কান।

সিলেটে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান পাথিরানা। ওভার শেষ করার আগেই মাঠ থেকে উঠে যান। এরপর আর মাঠে নামতে পারেন। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টুয়েন্টিতেও তাকে দেখা যায়নি। তারপর থেকে শ্রীলঙ্কান ক্রিকেটের ফিজিওর অধীনে সেরে ওঠার চেষ্টায় রয়েছেন পাথিরানা। এসএলসি থেকে ছাড়পত্র পাওয়ার পরই চেন্নাইয়ের সাথে যোগ দেবেন।

পাথিরানার চোট চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা। কারণ আগেই চোটের কারণে ছিটকে গেছেন দলটির ওপেনার নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। মে মাসের আগে তাকে পাচ্ছে না দলটি। এরমধ্যে যুক্ত হয়েছে পাথিরানার চোট।

২০২৩ মৌসুমে ডেথ ওভারে সর্বনিম্ন ৯০ বল করাদের মধ্যে ইকোনমি ভালো পাথিরানার। ১৬-২০ ওভারের মধ্যে বল করে তার ইকোনমি ৮.০০। ওই মৌসুমে ১২ ইনিংসে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারী হয়েছিলেন।

পাথিরানার চোট মোস্তাফিজুর রহমানের কপাল খুলে দিতে পারে। টাইগারদের অন্যতম সেরা এ পেসার ডেথ ওভারে বল করতে বিশেষ পারদর্শী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলএসএলসিপাথিরানামোস্তাফিজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT