চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসে যে কারণে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
বিপজ্জনক অ্যাকশন দৃশ্য সহ পাঠান সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানিতে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির কথা শোনা গিয়েছিল ২৪ ফেব্রুয়ারি। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল ফেব্রুয়ারিতে এ ছবিটি মুক্তি পাচ্ছে না।

এ ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি ভাষার মাস। এ মাসে সংশ্লিষ্ট কেউ চাচ্ছেন না হিন্দি ভাষার ‘পাঠান’ মুক্তি পাক। মূলত ভাষার মাসে বিতর্ক এড়াতেই নাকি এমন সিদ্ধান্ত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ গণমাধ্যমে জানান, ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা নেই। তার ভাষ্য, ‘সাফটা চুক্তির দুটি সাংঘর্ষিক ধারা নিয়ে কোনো সমাধান আসেনি। যদিও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্যার পজেটিভ সমাধান খোঁজার জন্য বলেছেন।’

Banglabid

‘পাঠান’ আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। এই পরিবেশক জানান, তথ্যমন্ত্রী স্যার মৌখিক সম্মতি দিয়েছেন। মন্ত্রণালয় থেকে চিঠি হাতে পেলেই মুক্তির প্রক্রিয়া শুরু হবে। সেন্সর করিয়ে মুক্তি দিতে আর কোনো সমস্যা থাকবে না। সবকিছু গোছানো আছে, অপেক্ষা শুধু অফিসিয়াল চিঠির।

এদিকে চ্যানেল আই অনলাইনকে পরিবেশক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভাষার মাস ফেব্রুয়ারি বিধায় ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না ভিনদেশি ‘পাঠান’। তবে ৩ মার্চ মুক্তি পেতে পারে হাজার কোটি ব্যবসা করা সুপারহিট এই বলিউড ছবি। সেই হিসেবে পাঠান’র জন্য দেশের সিনেমাগুলোতে মুক্তির প্রস্তুতি ও হল বুকিং করা হচ্ছে।

‘পাঠান’ যদি মুক্তি পায় তবে এর মাধ্যমে আট বছর পর বাংলাদেশের সিনেমা হলগুলোতে চলবে হিন্দি ছবি। সর্বশেষ সালমান খানের ‘ওয়ানটেড’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। সে সময় ছবিটি বাংলাদেশের সিনেমা হলে ব্যবসায়িকভাবে চরম লোকসানের মুখে পড়ে।

Reneta

সিনেমা হল টিকিয়ে রাখতে দেশের ছবি ব্যর্থ হচ্ছে। তাই ১৩ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয় বরাবর চলচ্চিত্রের ১৯ সংগঠন মিলে গঠিত সম্মিলিত পরিষদ হিন্দি ছবি আমদানির ব্যাপারে তাদের অনাপত্তির কথা লিখিতভাবে আবেদন জানায়।

দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে ১৮টি হিন্দি ছবি আমদানির প্রস্তাব দেন। প্রথম বছর ১০টি এবং পরের বছর ৮টি ছবি আমদানির প্রস্তাব দেওয়া হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের দুই ঈদ ও পূজায় হিন্দি ছবি মুক্তি পাবে না। সকল সিনেমা হল বছরের ৫২ সপ্তাহের মধ্যে ২০ সপ্তাহ আমদানিকৃত চলচ্চিত্র প্রদর্শন করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনএফডিসিচলচ্চিত্রদীপিকাপাঠানফেব্রুয়ারিভাষার মাসলিড বিনোদনশাহরুখ খানসিনেমাহিন্দি ছবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলায় ফেল করা খালেদা জিয়ার দলের লোকজনের মুখে ২১ এর চেতনা মানায় না: তথ্যমন্ত্রী

পরবর্তী

২ জেলায় করোনা শনাক্ত ৬

পরবর্তী
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২ জেলায় করোনা শনাক্ত ৬

উচ্চাঙ্গসংগীত উৎসবের জন্য প্রস্তুত শিল্পীরা, সঙ্গীতের সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ছায়ানটে ষড়জ উচ্চাঙ্গসংগীত উৎসব

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT