চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগের দিন অনলাইনে ফাঁস ‘পাঠান’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ন ২৫, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

আজ বড়পর্দায় মুক্তি পেল শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান।’ কিন্তু মুক্তির আগের দিন নলাইনে ফাঁস হয়ে গেছে ছবিটি।

বিগ বাজেট ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা বলিউড ইন্ডাস্ট্রির কাছে আতঙ্কের। ভোর ৬টা থেকে ‘পাঠান’ ছবির স্ক্রিনিং শুরু হয়ে গেছে। জানা গেছে ছবি রিলিজ হওয়ার আগেই সেটা টরেন্টে আপলোড হয়ে গেছে। তাও এইচডি কোয়ালিটিতে। করা যাচ্ছে ডাউনলোডও। তামিল রকার্স, ফিল্মিজিলা, ফিম্লিমিফোরওয়াপ, পাগলওয়ার্ল্ড এবং ভেগামুভিতে ফাঁস হয়েছে ‘পাঠান’।

কেবল হিন্দি নয়, তামিল ও তেলেগু ভাষাতেও নাকি এই ছবিটি দেখা যাচ্ছে অনলাইনে। কিছু ওয়েব সাইট নাকি অনলাইনেও স্ট্রিমিং শুরু করে দিয়েছে এই ছবির।

এই পরিস্থিতি দেখে ‘পাঠান’-এর নির্মাতারা দর্শককে ছবিটি কেবলমাত্র হলে দেখার অনুরোধ করেছেন। যশরাজের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘বড় অ্যাকশনের জন্য সকলে প্রস্তুত তো? রেকর্ড করা ভিডিও দেখা থেকে বিরতি থাকুন প্লিজ়। অনলাইনে তা শেয়ার করা এবং স্পয়েলার দেওয়া থাকে বিরত থাকুন। সিনেমা হলে গিয়েই ‘পাঠান’-এর আনন্দ উপভোগ করুন।’

অনেক পদক্ষেপ এবং অনুরোধ করে ‘পাঠান’ ফাঁস হওয়া আটকানোর চেষ্টা করেছিলেন শাহরুখ খান এবং ছবির নির্মাতারা। কিন্তু শেষ রক্ষা হল না। নির্মাতাদের কাছে মোটেই সুখবর নয় বিষয়টি। তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন।

‘পাঠান’ ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। জনকে দেখা যাবে খল চরিত্রে।

Reneta

সূত্র: ডিএনএ

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিল রকার্সপাঠানশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাহরাইন ও আরব আমিরাতে ডেটা সেন্টারে ইরানের হামলা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতার পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ স্থগিত করেছে

এপ্রিল ২, ২০২৬

ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২, ২০২৬

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT