চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় রেলস্টেশনে যাত্রীর ঢল, ট্রেনের ছাদে চড়েও বাড়ি ফিরছেন অনেকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর একদিনও বাকি নেই। ভোটাধিকার প্রয়োগ ও নিজ এলাকার প্রার্থীকে নির্বাচিত করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশনে নেমেছে যাত্রীর ঢল।

সকালে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও টিকিট কাউন্টারের সামনে ছিল উপচে পড়া ভিড়। কোচের আসনের টিকিট আগেই শেষ হয়ে গেলেও কমেনি যাত্রীচাপ। অনেক ট্রেনেই ভেতরে দাঁড়ানোর জায়গা নেই। ঝুঁকি থাকা সত্ত্বেও অতিরিক্ত যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সব টিকিট অনলাইনে বিক্রি হলেও কাউন্টারের সামনে দীর্ঘ লাইন ছিল। শত শত মানুষ টিকিট না পেয়ে ফিরে গেছেন। কেউ কেউ স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে পারলেও, অনেকে সেটিও পাননি।

ভোটকে ঘিরে প্ল্যাটফর্মজুড়ে ছিল ছুটির আমেজ। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ট্রেনের অপেক্ষায় ছিলেন। ভিড় ও ভোগান্তি সত্ত্বেও অনেকের চোখেমুখে ছিল উৎসবের আনন্দ।

নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট যাচাই ও ডিজিটাল স্ক্যানিংয়ের মাধ্যমে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে।

এদিকে সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস টঙ্গী অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে শেষ কোচ পর্যন্ত ছাদে যাত্রী থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসেও।

Reneta

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম জানান, গত তিন দিন ধরেই অতিরিক্ত যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় যাত্রীসংখ্যা কয়েকগুণ বেড়েছে।

তিনি আরও বলেন, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করে গতকাল ও আজ ট্রেনটি চালানো হচ্ছে। বুধবার ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ট্রেনযাত্রীর ঢলরেলস্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ইসলামী আন্দোলন আমিরের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন, থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT