চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইটে হঠাৎ প্রধানমন্ত্রীকে দেখে আনন্দিত যাত্রীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ন ১৭, জুন ২০২৩
বাংলাদেশ
A A

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে যাত্রীরা বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠেন। এসময় প্রধানমন্ত্রী বিমানের সকল আরোহীদের সাথে কুশল বিনিময় করেন।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার পথে ফ্লাইটের যাত্রীদের সাথে শেখ হাসিনা নিজে গিয়ে দেখা করেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম বলেন, ফ্লাইটে তাদের আসনের পাশে প্রধানমন্ত্রীকে পেয়ে অনেকেই বিস্মিত ও অবাক হয়েছেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার সাথে ছবি তুলতে চাইলে তিনি অনেক যাত্রীর অনুরোধ মেনে নেন।

নজরুল ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রী বাচ্চাদের সঙ্গেও খুব স্নেহের সাথে কথা বলেছেন ও তাদের সাথে কিছুক্ষণ মজার গল্প করেন এবং কয়েকটি শিশুকে কোলে তুলে নেন। এ সময় কয়েকজন যাত্রী গত সাড়ে ১৪ বছরে দেশের অপ্রত্যাশিত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট গতরাত ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিমান বাংলাদেশ এয়ারলাইন্সশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগেই ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন আনচেলত্তি

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণার পরও হামলা, আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন লক্ষ্যবস্তু

এপ্রিল ৮, ২০২৬
ছবি সংগৃহীত

৯-১৩ এপ্রিল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে

এপ্রিল ৮, ২০২৬

‘এত ভয়ঙ্কর অভিনয় কীভাবে করলেন তৌসিফ?’

এপ্রিল ৮, ২০২৬

ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নারীর ক্ষমতায়ন নিয়ে গান!

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT