জাকির হাসান: সাভারে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃওরা।
ফায়ার সার্ভিস জানায়, রোববার বিএনপির হরতাল সামনে রেখে রাতে ওই এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃওরা। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।








