পরিবেশ

রাজধানীর আকাশ আংশিক মেঘলা

ঢাকায় ব্যস্ত সড়ক, যানজট ও মানুষজনের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ব্যস্ত সড়কে যানবাহন ও মানুষজনের চলাচল, শহরের সাধারণ দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আজ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বিষয়:আবহাওয়ামেঘলা আকাশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…