বাংলাদেশ

সংসদ অধিবেশন শুরু ৩০ অক্টোবর

চ্যানেল আই অনলাইন ভবন, ঢাকার একটি আধুনিক মিডিয়া ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার চ্যানেল আই অনলাইন ভবন, যা বাংলাদেশের একটি প্রধান সংবাদ ও মিডিয়া সংস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর শুরু হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।

বুধবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়েছিল।

বিষয়:একাদশ জাতীয় সংসদ জাতীয় সংসদ সংসদ অধিবেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…