চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে ড্রোন কেলেঙ্কারি: প্যারিস ছাড়তে হল কানাডা দলের দুজনকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

তিন বছর আগে টোকিও অলিম্পিকে মেয়েদের ফুটবলে স্বর্ণপদক জিতেছিল কানাডা। পদক ধরে রাখার লক্ষ্যে প্যারিস অলিম্পিকে আসা দলটি ড্রোন কেলেঙ্কারিতে জড়িয়েছে। কানাডা দলের এক সহকারী কোচ এবং এক বিশ্লেষককে গুপ্তচরবৃত্তির দায়ে অলিম্পিক থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

চলতি সপ্তাহে সেন্ট-এতিয়েনে নিউজিল্যান্ডের অনুশীলন সেশনে একটি ড্রোন ওড়ানোর জন্য ফরাসি কর্তৃপক্ষ এক সদস্যকে আটক করে। পরে জানা যায়, প্রতিপক্ষের অনুশীলন সম্পর্কে গোপনে জানার জন্য কানাডা দল ড্রোন ওড়ানোর পরিকল্পনায় জড়িত।

কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি) বলেছে, ‘নিউজিল্যান্ডের সাথে জড়িত একটি ঘটনার বিষয়ে তারা জানতে পেরেছে। আইওসি (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি) ইন্টিগ্রিটি ইউনিটের কাছে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে কানাডার কাছে জবাব চেয়েছে।’

‘আইওসি এবং ফিফার সাথে যোগাযোগ করছে সিওসি। কানাডা সকার পুরো প্রক্রিয়া জুড়ে স্বচ্ছ এবং সহযোগিতামূলক অবস্থানে রয়েছে। সিওসি এ বিষয়ে পর্যালোচনা চালিয়ে যাবে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নিতে পারে।’

ফুটবল দলের সহকারী কোচ জেসমিন ম্যান্ডার এবং বিশ্লেষক জোসেফ লোম্বার্ডিকে ড্রোন ওড়ানোর দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। ঘটনার পর ক্ষমা চেয়ে প্রধান কোচ বেভ প্রিস্টম্যান বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ডাগআউটে না থাকার ঘোষণা দিয়েছেন।

‘আমাদের পুরো দলের পক্ষ থেকে প্রথমে নিউজিল্যান্ড ফুটবলের খেলোয়াড় এবং তাদের কর্মীদের কাছে এবং টিম কানাডার খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছি। এ ঘটনা আমাদের দলের যে মান, সেটির প্রতিনিধিত্ব করে না।’

Reneta

‘আমাদের আচরণের জন্য আমি চূড়ান্তভাবে দায়ী। সততার প্রতি আমাদের দলের প্রতিশ্রুতিতে জোর দেয়ার জন্য আমি বৃহস্পতিবার ম্যাচের কোচিং থেকে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইওসিকানাডানিউজিল্যান্ডপ্যারিস অলিম্পিক-২০২৪ফুটবললিড স্পোর্টসসিওসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬

কিউইদের কাছে হেরে লোয়ার মিডল অর্ডার নিয়ে আক্ষেপ লিটনের

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT