চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির ম্যাচে বড় জরিমানা পান্টের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার পতনের সময় মাঠে পড়ে আছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি আসর স্বস্তিদায়ক ছিল না রিশভ পান্টের। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অবশ্য অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস অধিনায়ক। উল্লাস করার সময় ডিগবাজিও দেন। ইনিংসটি জেতাতে পারেনি দলকে। ম্যাচের পর একটি দুঃসংবাদ পেয়েছেন পান্ট। মন্থর ওভার রেটের জন্য বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাকে।

বেঙ্গালুরুর বিপক্ষে গত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পান্টকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, একই মৌসুমে কোন অধিনায়ক তৃতীয়বার মন্থর ওভার রেট নিয়ে শাস্তির মুখে পড়লে এধরনের বড় অঙ্কের জরিমানা করা হয়।

ইম্প্যাক্ট প্লেয়ারসহ দলের বাকি ১১ জনের জরিমানা ম্যাচ ফির ৫০ শতাংশ কিংবা ১২ লাখ রুপি করে, পরিমাণে যেটি কম। এবারের মৌসুমে গত ৫ এপ্রিল ও ২৬ এপ্রিলও মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল পান্ট ও পুরো দলের।

Banglabid

এরমাঝেও একটি স্বস্তির খবর, পান্টকে নিষিদ্ধ হতে হচ্ছে না। আগে নিয়ম ছিল, এক মৌসুমে তিনবার মন্থর ওভার রেটের কারণে জরিমানা হলে অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হবেন। গত মৌসুমে এই নিয়মের কারণে এবারের মৌসুমে প্রথম ম্যাচে খেলতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে এবারের আসর থেকে নিষেধাজ্ঞার নিয়ম তুলে নেয়া হয়েছে।

বেঙ্গালুরুর বিপক্ষে মঙ্গলবার ১১ চার ও ৮ ছক্কায় ৬১ বলে ১১৮ রানের ইনিংস খেলেন পান্ট। ২২৬ রান তুলেও হেরে যায় তার দল। ৩৩ বলে ৮৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে বেঙ্গালুরুর শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করে দেন জিতেশ শার্মা। ১৪ ম্যাচে ছয় জয় ও আট পরাজয় নিয়ে পান্টের দল শেষ করেছে ১০ দলের মধ্যে পয়েন্ট তালিকায় সাতে থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলপান্টভারতলক্ষ্ণৌ সুপার জায়ান্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইশরাককে মেয়র ঘোষণা: আগামীকাল নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন সর্বোচ্চ আদালত

পরবর্তী

বর্জ্য অপসারণে সেনাবাহিনী নিয়োগের খবর সত্য নয়: ডিএনসিসি

পরবর্তী
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোগো, সবুজ পটভূমিতে কেন্দ্রীয় প্রতীকসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্জ্য অপসারণে সেনাবাহিনী নিয়োগের খবর সত্য নয়: ডিএনসিসি

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে আবেদনের পরবর্তী শুনানি রোববার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT