চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্মান্তিক দুর্ঘটনা, ভোজপুরি অভিনেত্রী সহ নিহত ৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

ভারতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি। বিহারের কায়মুরে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এ দুর্ঘটনায় ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক তারকার মৃত্যুর খবরও শোনা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আঁচল তিওয়ারি সহ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আঁচল ছাড়াও প্রাণ হারিয়েছেন ভোজপুরি জনপ্রিয় গায়ক ছোটু পান্ডে।

হিন্দুস্তান টাইমস বলছে, দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্রের চার উঠতি তারকা-সহ মোট নয় জন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে।

পুলিশ জানিয়েছে, বিহারের কায়মুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সংগীতশিল্পী ছোটু পান্ডে-সহ ঘটনাস্থলেই আট জন প্রাণ হারান। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ভোজপুরি শিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে। অন্য নিহতদের মধ্যে ছিলেন আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডে।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই নারী-সহ আটজনকে একটি গাড়ি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এই দুর্ঘটনা ঘটে। এরপরে এসইউভি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে যায়, যেখানে একটি দ্রুতগামী ট্রাক তাদের সঙ্গে এসে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক-সহ নয়জন নিহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক চালক। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Reneta

শুরুতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারিকে জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত ২’ এর অভিনেত্রী আঁচল মনে করে সংবাদ প্রচার করে। পরবর্তীতে সেই অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, তিনি বেঁচে আছেন। দুর্ঘটনায় যিনি মারা গেছেন, তিনি ভোজপুরি সিনেমার অভিনেত্রী। – ডিএনএ ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: আঁচল তিওয়ারিপঞ্চায়েত ২বিহারভোজপুরিসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT