চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ১২, জুন ২০২২
অপরাধ
A A

রাজধানীর পল্লবীতে ৫০ কেজি গাঁজা এবং একটি মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ ইসলাম জানান, নির্ভরযোগ্য সূত্রের সংবাদ পেয়ে শনিবার রাত ৯টা ৪০ এর দিকে শতক ফুয়েল ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর দিয়ে একটি কালো রংয়ের মাইক্রোবাস দেখতে পেয়ে চেকপোস্টে সিগনাল দেয়া হয়। একপর্যায়ে মাইক্রোবাসে থাকা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করলে ৭ জনকে আটক করা হয়।

আটকরা হলেন: মোঃ জাকির হোসেন (৩৩), মোঃ আল-আমিন (৩৫), মোঃ ফারুক মিয়া (৩৮), মোঃ শাহিন মিয়া (৪০), মোঃ নজরুল ইসলাম রোকন (২৬), মোঃ শাহ আলম (২৬), মোঃ আব্দুল মান্নান মিয়া (৩৯)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামী মোঃ আল-আমিন (৩৫) জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে তার চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় পাইকারীভাবে মাদকদ্রব্যের চালান নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা নিয়ে আসে। ঢাকায় চালান পৌছানোর পর জাকির হোসেনের মাইক্রোবাসের সাহায্যে অন্যান্য আসামীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা বিক্রয়ের কাজ করায়।

আসামীদের ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোঃ পারভেজ ইসলাম।

ট্যাগ: পল্লবী থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT