বিনোদন

আরিয়ানকে নিয়ে সরব পলক

সুন্দরী নারী, যুবক ও পুরুষের ছবি, আলোচনায় আরিয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে তিনজনের ছবি, যেখানে একজন নারী, একজন যুবক এবং একজন পুরুষ রয়েছেন, আলোচনায় আরিয়ান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে এখনও পা রাখেননি শাহরুখ পুত্র আরিয়ান খান। ক্যামেরার সামনে হোক কিংবা ক্যামেরার পেছনে, কোন জায়গাতেই এখনও দেখা মেলেনি তার। কিন্তু তারপরও যেন তার জনপ্রিয়তার কোন অভাব নেই। তাইতো তার ভক্ত অনুরাগীরা সর্বদাই তার সম্পর্কে কিছু না কিছু জানতে আগ্রহী থাকেন।

এবার আরিয়ানের সেই অন্দরের খবর খোলসা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিও‌য়ারি। যিনি শিগগির সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে বলিউডে ডেবিউ করবেন। শুধু তাই নয়, সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম খানের সঙ্গেও সম্পর্কে জড়ানো নিয়ে সংবাদে শিরোনাম হচ্ছেন পলক তিও‌য়ারি।

সম্প্রতি ইব্রাহিমের সঙ্গে একাধিক পার্টিতে দেখা গেছে পলককে। যে সব পার্টিতে উপস্থিত ছিলেন আরিয়ান খানও। আরিয়ান সম্পর্কে পলককে প্রশ্ন করা হলে পলকের উত্তর, ‘আরিয়ান খুব শান্ত প্রকৃতির মানুষ। খুব মিষ্টি ছেলে। ও খুব বেশি কথা বলে না। যেটুকু বলে, তাতেই সবাইকে ভাবতে বাধ্য করে। তারপরে ও পার্টিতে নিজের মতো মিশে যায়।’

সংবাদমাধ্যম ও অনুরাগীদের সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক কারও অজানা নয়। তবে, ছেলে আরিয়ান খান সে ক্ষেত্রে বাবার থেকে কিছুটা আলাদা। প্রচারের আলো থেকে কিছুটা দূরেই থাকেন শাহরুখ-পুত্র। তবে আরিয়ানের এই স্বভাবই নাকি তাকে আরও আকর্ষণীয় করে তোলে, জানান পলক তিওয়ারি।

সূত্র: কইমই

বিষয়:আরিয়ান খানবলিউডশাহরুখ খানশাহরুখ পুত্রসাইফ আলীসিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…