চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিলের ডাবল সেঞ্চুরিতে বড় পুঁজি জমিয়েছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলের প্রথম ডাবল সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৯ রানের বড় লিড পেয়েছে পাকিস্তান। শাকিল অপরাজিত ছিলেন। পাকিস্তান অলআউট হয় ৪৬১ রানে। তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে বাবর আজমের দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৪ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ডানহাতি ওপেনার নিশান মাধুশঙ্কা ৮ রানে এবং অন্য ওপেনার বাঁহাতি দিমুথ করুণারত্নে ৬ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিন শেষে ১৩৫ রানে পিছিয়ে করুণারত্নের দল।

গল টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ২০৮ রান করা শাকিল খেলেছেন ৩৬১ বল। তার অপরাজিত ইনিংসে ১৯টি চারের মার। পথে তাকে যোগ্য সঙ্গ দেয়া আগা সালমান সেঞ্চুরির দেখা পাননি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান এসেছে তার ব্যাটে। শেষদিকে নোমান আলীর ২৫ ও আবরার আহমেদের ১০ রানে ৪৬১তে থামে পাকিস্তান।

শ্রীলঙ্কার অফস্পিনার রমেশ মেন্ডিস ১৩৬ রানে ৫ উইকেট নেন। অপর স্পিনার প্রভাত জয়াসুরিয়া ১৪৫ রানে নেন ৩টি উইকেট। বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিথা নেন একটি করে উইকেট।

এর আগে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমদিনে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। মিডল অর্ডার ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরি (১২২) এবং অ্যাঞ্জেলো ম্যাথুজের ৬৪ রানে লঙ্কানরা প্রথম ইনিংসে থামে ৩১২ রানে।

প্রথম ইনিংসে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ, পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন। একটি উইকেট নেন স্পিনার আগা সালমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিদিগলধনঞ্জয়াপাকিস্তানম্যাথিউসরমেশশাকিলশ্রীলঙ্কাসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬

বিশ্বকাপের বাকি ২২ দিন: কখনও জয় পায়নি যে দেশগুলো

মে ২০, ২০২৬

নবীন শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT