চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলে শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গল টেস্টে চতুর্থ দিনশেষেও স্পষ্ট নয় ম্যাচের গতি। ধনঞ্জয়া ডি সিলভার দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে শ্রীলঙ্কা। প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তান শুরু করেছে সাবধানী। ইমাম-উল-হক ও বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি স্বাগতিক বোলাররা। ৯ উইকেট হাতে রেখে দিন শেষ করেছে সফরকারীরা, অপেক্ষা তাই শেষদিনের রোমাঞ্চের।

বুধবার আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে ২৬ ওভার হাতে রেখেই। ৫০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে পাকিস্তান। ৮০ বলে ৪৬ রানে অপরাজিত ইমাম। পঞ্চম দিন উইকেটের অপর প্রান্তে তাকে সঙ্গ দিতে নামবেন ২৬ রানে অপরাজিত বাবর।

আগেরদিনের ১৭৬ রান নিয়ে ব্যাটে নেমে দুর্দান্ত করেছেন দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়া। ৬১ রান করে করুনারত্নে আউট হলেও ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন ধনঞ্জয়া।

অষ্টম উইকেটে রমেশ মেন্ডিসকে নিয়ে ৮২ রান যোগ করেন ধনঞ্জয়া। ১০৯ করে ডানহাতি ব্যাটার রানআউট হলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৫৪ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন রমেশ।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। প্রবাথ জয়সুরিয়ার অফস্পিনে সামনে এসে মারতে গিয়ে ক্যাচ হন আব্দুল্লাহ শফিক। পরে ইমামকে নিয়ে বাকি সময় নির্বিঘ্নে পার করেন বাবর।

মঙ্গলবার ৫ উইকেট হাতে রেখে ৩২৩ রানের লিড নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৩৭৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২৩১ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমামগল টেস্টজয়সুরিয়াধনঞ্জয়াবাবরলিড স্পোর্টসশ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT