চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মাঝেই সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ন ১২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের নাজুক যুদ্ধবিরতির মধ্যে সৌদি আরবে যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এটিই প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ, এমন সময় যখন ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোন সমঝোতা ছাড়াই শেষ হয়েছে আলোচনা।

আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার (১১ এপ্রিল) পূর্বাঞ্চলের কিং আবদুলআজিজ এয়ার বেজে পাকিস্তানের যুদ্ধ ও সহায়ক বিমান অবতরণ করেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অধীনে এই মোতায়েন করা হয়েছে, যেখানে বলা হয়েছে-এক দেশের ওপর হামলাকে অন্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

গত বছরের সেপ্টেম্বরে রিয়াদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎকালে এই চুক্তি স্বাক্ষর করেন।

এদিকে, যুদ্ধবিমান মোতায়েনের সময়ই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা চলছিল। উভয় পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন এবং পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

Reneta

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, মার্চের শুরুতে তিনি ইরানকে সতর্ক করে বলেন, রিয়াদের সঙ্গে চুক্তির কারণে ইসলামাবাদ বাধ্যবাধকতার মধ্যে রয়েছে। তবে ইরান সৌদি ভূখণ্ডকে হামলার জন্য ব্যবহার না করার নিশ্চয়তা চেয়েছিল, যা তিনি আদায় করতে সক্ষম হন।

তবুও সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে, এমনকি গুরুত্বপূর্ণ ঘাঁটি ও একটি মার্কিন দূতাবাস ভবনে ইরানি হামলা অব্যাহত রয়েছে। চুক্তির আওতায় ইরানি হামলা বন্ধে করণীয় নিয়ে আলোচনার জন্য মার্চের শুরুতে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রিয়াদ সফর করেন।

যুদ্ধবিমান পাঠানোর চার দিন আগে সৌদি ক্রাউন প্রিন্সকে ফোন করে পাকিস্তান “কাঁধে কাঁধ মিলিয়ে” থাকার অঙ্গীকার করে। পাশাপাশি পাকিস্তানের জন্য ঘোষিত ৫ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ দ্রুত বাস্তবায়নে সম্মত হয় দুই দেশ।

শনিবার এর আগে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান ইসলামাবাদে প্রধানমন্ত্রী শরিফ, ইসহাক দার ও আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। সৌদি আরবে প্রায় ২৫ লাখ পাকিস্তানি কর্মরত রয়েছেন, যাদের পাঠানো রেমিট্যান্স পাকিস্তানের দুর্বল অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া দেশটি বারবার ইসলামাবাদকে আর্থিক সহায়তা দিয়ে আসছে।

নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল আল জাজিরাকে বলেন, এই মোতায়েন সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য নয়, বরং ইরানের কাছে পাকিস্তানের অবস্থান তুলে ধরার একটি বার্তা। তার ভাষায়, মাত্র তিনটি যুদ্ধবিমান সামরিকভাবে বড় কোনো পার্থক্য গড়বে না। এটি মূলত তেহরানকে আলোচনায় নমনীয় হওয়ার বার্তা।

অন্যদিকে, আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান এই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ কৌশল হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এটি ইরানকে একটি বার্তা যদি সমঝোতায় না আসে এবং সংঘাত আবার বাড়ে, তাহলে পাকিস্তান সৌদি আরবের দিকে আরও ঝুঁকতে পারে এবং প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানপাকিস্তানযুক্তরাষ্ট্রযুদ্ধবিমানযুদ্ধবিরতিসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

অল্প বয়সে বিয়ে, পরিবারের সাথে দূরত্ব— আশার জীবনের অজানা অধ্যায়

এপ্রিল ১২, ২০২৬

তথ্যের অবাধ প্রবাহের কারণে বর্তমানে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে: তথ্যমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬

মেসিকে নিয়ে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দল

এপ্রিল ১২, ২০২৬

‘আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল’, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কঠোর ভাষণে যুদ্ধ ও শান্তি বিষয়ে পোপ লিও’র যে বার্তা

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT