চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে বিদায়বেলায় যা বললেন বাবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাবর আজমের ছবি, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই ম্যাচে জয় তুলে বিশ্বকাপে শুরুটা দারুণ করলেও ধারা বজায় রাখতে পারেনি পাকিস্তান। ওঠা-নামা পারফরম্যান্সে সেমিতে খেলার স্বপ্ন বাদ দিতে হয়েছে বাবর আজমদের। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে ষোলকলা পূর্ণ করে ভারত থেকে বিদায় নিয়েছে দলটি। বিশ্বআসর থেকে বিদায়বেলায় বাবরের মুখে ছিল চিরজানা এক কথা, টুর্নামেন্ট থেকে শিক্ষা নিতে চায় তার দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার নিজেদের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে থ্রি লায়ন্স দলটি। জবাবে ডেভিড উইলি-আদিল রশিদদের বোলিং তোপে ৪৩.৩ ওভারে ২৪৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৯৩ রানের হার দেখতে হয়।

ম্যাচ শেষে বাবর বলেছেন, ‘আমরা অল্পকিছু রান বেশি দিয়ে ফেলেছি। শেষদিকে বোলিংটাও ভালো হয়নি। স্পিনাররাও তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, সময়মতো উইকেট নিতে পারেননি। মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে না পারার ফল এটি।’

Banglabid

‘এটা সত্য যে উইকেট খুবই ইতিবাচক ছিল। পেস বোলারদের ত্রুটির পরিমাণ কম ছিল। সবকিছু মিলিয়ে ইংল্যান্ড আসলে বড় সংগ্রহ গড়ে ফেলে। আমাদের একসঙ্গে বসতে হবে। এখান থেকে আলোচনার অনেককিছু আছে যা ভবিষ্যতে সহযোগিতা করবে। বিশ্বকাপ থেকে আমরা ইতিবাচক দিকগুলো নেব এবং ভুল নিয়ে আলোচনা করব। দলটিকে নতুন করে গঠনের নেতৃত্ব দিতে আমি প্রস্তুত।’

ইংলিশদের কাছে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে আসর শেষ করতে হয়েছে পাকিস্তানকে। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়াতে কোয়ালিফাই সংক্রান্ত হিসাব-নিকাশের বাইরে ছিল দলটি। অন্যদিকে, রিজওয়ান-সালমানদের হারিয়ে ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্টে টেবিলের ৭-এ থেকে আসর শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাবরভারতরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ এর পর পুরুষের নীরব স্বাস্থ্যঝুঁকি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আগস্ট ১৫, ২০২৬

উপকূলীয় জনপদে বিশুদ্ধ পানি সংকট ও উত্তরণের গল্প

আগস্ট ১৫, ২০২৬

পেয়ারায় বাড়ছে তরুণদের বাণিজ্যিক আগ্রহ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT